নির্বাচনের আগে একই দিনে দুটি বিপরীত খবর পেল ডেমোক্রেটিক পার্টি। সর্বশেষ জনমত জরিপে সিনেটের গুরুত্বপূর্ণ আসনগুলোতে তাদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। অথচ মিশিগান অঙ্গরাজ্যে নিজ দলের এক নেত্রীর রিপাবলিকান প্রার্থীকে সমর্থনের ঘোষণা সেই সুসংবাদের সঙ্গে জুড়ে দিয়েছে অস্বস্তি ও অনিশ্চয়তা।যুক্তরাষ্ট্রের ভোটাররা আজ মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির হাতেই কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে, নাকি সেটা চলে যাবে ডেমোক্রেটিক পার্টির হাতে, তা নির্ধারিত হবে এই ভোটে।এবারের নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের সব কটিতে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫ আসনে ভোট হচ্ছে। এখন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮ ও ডেমোক্র্যাটদের ২১৪ আসন রয়েছে।
আর সিনেটে রিপাবলিকানদের আছে ৫৩ আসন, দুজন স্বতন্ত্র সিনেটরের সমর্থনসহ ডেমোক্র্যাটদের আছে ৪৫ আসন।
সূত্র: প্রথম আলো

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১২ কারখানায় ছুটি
কিম জং-উনের শাসন যেভাবে ভেতর থেকে ভেঙে পড়ছে
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
বাংলাদেশের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা, কবে ও কখন
বাংলাদেশের হাতে সময় ১৯ বছর, এরপর কমবে জনমিতিক সুবিধা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন