ফেনীর সোনাগাজীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবার ওপর হামলার অভিযোগে এক তরুণ ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন রফিকুল ইসলাম কামাল (৪২) ও তাঁর ছেলে মোহাম্মদ শাহী (২০)।
তাঁরা সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা।পুলিশ, কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজীর বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের এক ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন শাহী। তিনি ওই ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি করাসহ বিভিন্নভাবে হয়রানি করতেন বলেও অভিযোগ। বিষয়টি ছাত্রীর পরিবার শাহীর পরিবারের সদস্যদের জানালে তাঁরা ক্ষিপ্ত হন।
ছাত্রীর পরিবারের দাবি, এর জের ধরে তাঁর বাবার ওপর হামলা হয়েছে।ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ওই ছাত্রী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা জামিনে বের হয়ে যেন তাঁদের পরিবারের ওপর আবার হামলা করতে না পারেন, সে জন্য প্রশাসনের সহযোগিতা চান।ছাত্রীর বাবা বলেন, ২১ অক্টোবর বেলা একটার দিকে কলেজ ছুটির পর তাঁর মেয়ে বাড়ি ফিরছিল।
সূত্র: প্রথম আলো

ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ
সরকারি হাসপাতালে এসেও ওষুধের দাম,পরীক্ষা–নিরীক্ষার খরচে যেভাবে ফতুর হচ্ছেন রোগীরা
লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো
দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন