সাউথ বাংলা ২৪
advertisement

এইচএসসিতে এমন ভয়াবহ ফল বিপর্যয় কেন অশনিসংকেত

এইচএসসিতে এমন ভয়াবহ ফল বিপর্যয় কেন অশনিসংকেত
অনলাইনে এইচএসসির ফল দেখছেন একজন শিক্ষার্থী
ফটো কার্ড প্রিন্ট

ছোটবেলায় ছাত্রজীবন রচনা লেখার সময় সূচনা হিসেবে লিখেছিলাম, ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’—অর্থাৎ অধ্যয়নই (পড়াশোনা) ছাত্রদের তপস্যা। বিবিধ বিষয়ে জ্ঞান অর্জনের মোক্ষম সময় ছাত্রজীবন, কারণ এ সময়ে সাধারণত সাংসারিক ও অন্যান্য বিষয় নিয়ে মানসিক চাপ থাকে না।

ফলে অধ্যবসায়ের মাধ্যমে একজন শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল অর্জন করে এবং দেশের ভবিষ্যৎ হিসেবে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।কিন্তু এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল আমাদের সব ধারণা পাল্টে দিয়েছে। ২২ বছরের মধ্যে এত বড় অবনতি দেশকে হতবাক করেছে। শুধু তা-ই নয়, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উদ্বেগজনক হারে কমেছে। কেউ পাস করেনি—এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। অন্যদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে এই চিত্রই দেখা গেছে।এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার শিক্ষার্থী; গত বছর পেয়েছিলেন ৬৩ হাজার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল ও অন্যান্য খবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল ও অন্যান্য খবর আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল মরুর দেশের দুম্বা পালন করা হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গায়, কতটা লাভজনক মরুর দেশের দুম্বা পালন করা হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গায়, কতটা লাভজনক ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াত নেতার পদ স্থগিত ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াত নেতার পদ স্থগিত
advertisement

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল ও অন্যান্য খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল ও অন্যান্য খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বেড়েছে। নতুন দাম ২ হাজার ৬০ টাকা। বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

জানুয়ারিতে শুরু হতে যাওয়া আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সিদ্ধান্তের কথা জানান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর পণ্য, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসেবা দেওয়ার জন্য সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি দেওয়া এক চিঠিতে পেন্টা গ্লোবালকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার।

এই চুক্তির ফলে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন খাতে কাজ করা প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের জন্য সিমেন্স ইডিএর প্রযুক্তি ও সেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের সক্ষমতা উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ ও অ্যাডভান্সড প্যাকেজিংসহ সেমিকন্ডাক্টর তৈরির বিভিন্ন ধাপে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পেন্টা গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, বাংলাদেশে দক্ষ প্রকৌশলী, ক্রমবর্ধমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর বাড়তে থাকা সম্পৃক্ততা এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা অভিজ্ঞ বাংলাদেশি পেশাজীবীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন