‘গাজীপুরে পুলিশের গুলিতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ’, এমন দাবিতে তিনটি ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম ছবিতে স্কুলের পোশাক পরা এক আহত শিক্ষার্থীকে হাসপাতালের কেবিনে জরুরি চিকিৎসা দিতে দেখা যায়। অন্য দুটি ছবিতে রক্তাক্ত স্কুলের আইডি কার্ড ও শার্ট দেখা যাচ্ছে।
তবে দাবিটির সত্যতা যাচাইয়ে শিক্ষার্থী নুরুজ্জামান সামির বাবা ইউসুফ রানার সঙ্গে কথা বলে জানা যায়, ছুটির পর স্কুল থেকে বের হওয়ার সময় পেছন থেকে একটি ইটের টুকরা এসে লাগে, যার আঘাতে আহত হয়েছে তার ছেলে। গুলিবিদ্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি।ছবিগুলো পোস্ট করে কার্যক্রম নিষিদ্ধ ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজসহ দলটির সমর্থিত পেজ, প্রোফাইল ও পাবলিক গ্রুপ থেকে একই দাবি প্রচার করা হচ্ছে।
এ ধরনের এক শর বেশি অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে, চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছর বয়সী স্কুলশিক্ষার্থী নুরুজ্জামান সামি গুলিবিদ্ধ হয়েছে।আওয়ামী লীগ-সমর্থিত অ্যাকাউন্টগুলোর পাশাপাশি অন্য পেজ থেকেও একই দাবি প্রচার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’
ট্রাম্পের সমালোচনায় ওবামার পাশে কেন প্রগতিশীলেরা
মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর নজরদারি সম্পন্ন
পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন