জামায়াতে ইসলামীকে সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতের আমির বলেছেন, আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে। কোন বিপ্লব এটা দরজায় টোকা দিচ্ছে? মাত্র ৮-৯ মাস হলো একটি সরকারের বয়স, অপপ্রচারের মাধ্যমে নানা কথা আপনারা বলার চেষ্টা করছেন। বিপ্লব আপনারা কবে করেছেন?
কোন বিপ্লবে আপনারা ছিলেন?’ আজ সোমবার বেলা আড়াইটায় নগরের দরগাগেট এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন রুহুল কবির রিজভী। সিলেট জেলা বিএনপি এই সভা আয়োজন করেছে।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।পরিকল্পিতভাবে কেউ কেউ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একদিকে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের উসকানি দিচ্ছে; পাশাপাশি দেশের ভেতরে কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।রুহুল কবির রিজভী, ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপিসবাই বলে আপনারা গুপ্ত।
সূত্র: প্রথম আলো

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মত—শুধু একাডেমিক যোগ্যতায় টিকে থাকা কঠিন হবে
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (দ্বিতীয় কিস্তি)
৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ
জিম কো-অর্ড সেটেও গ্ল্যামারাস মিথিলা, প্যাস্টেল ব্লু লুকে উইন্টার ভাইব
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন