আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘সালিসের চেয়ে নিচে নেমে গেছে’ বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলার সময় তিনি এমন মন্তব্য করেন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার জেরা চলে।
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে আজ দুপুরে জেরা করছিলেন আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুর রহমান। সে সময় জিয়াউলের আরেক আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি জিয়াউলের বোন।
জেরায় তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে জিয়াউল আহসান র্যাব ও এনএসআইয়ে চাকরি করেছেন।এ কথা তখন লিখছিলেন ট্রাইব্যুনালের টাইপিস্ট।
সূত্র: প্রথম আলো

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মত—শুধু একাডেমিক যোগ্যতায় টিকে থাকা কঠিন হবে
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (দ্বিতীয় কিস্তি)
৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ
জিম কো-অর্ড সেটেও গ্ল্যামারাস মিথিলা, প্যাস্টেল ব্লু লুকে উইন্টার ভাইব
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন