বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে মুহূর্তেই ধরাশায়ী করতেন। একসময় তাঁকে বলা হতো ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’। মাত্র ২০ বছর বয়সে হয়েছিলেন হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সেই মাইক টাইসনের জীবনেই রয়েছে কারাবাস, ধর্ষণ মামলায় দণ্ড, মাদকাসক্তি, দাম্পত্য কলহ, অর্থনৈতিক বিপর্যয় ও পারিবারিক ট্র্যাজেডি। জীবনের এই বিচিত্র অধ্যায়গুলো নিয়েই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে চার পর্বের প্রামাণ্যচিত্র ‘টাইসন’।
মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহের পাশাপাশি সমালোচকদের মধ্যেও তৈরি হয়েছে বিতর্ক। কেউ বলছেন, জীবনের নানা উত্থান-পতন নিয়ে টাইসনের এমন অকপট স্বীকারোক্তি আগে দেখা যায়নি। আবার কারও অভিযোগ, নিজের অপরাধ ও বিতর্কের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন এই সাবেক বক্সার। মাইক টাইসনকে নিয়ে মানুষের আগ্রহ নতুন নয়।
বক্সিংয়ের রিংয়ে তাঁর ভয়ংকর উপস্থিতি, প্রতিপক্ষকে নকআউট করার অবিশ্বাস্য ক্ষমতা, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক—সব মিলিয়ে কয়েক দশক ধরেই তিনি আলোচনায়।
সূত্র: প্রথম আলো

কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ফেলে দেওয়া হয় রেললাইনে, তরুণের মৃত্যুদণ্ড
‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি
পাঠানো হয়েছে ভিক্ষা করতে, অথচ চার বছরের শিশুটির স্বপ্ন শিক্ষক হওয়া
আলোক হেলথকেয়ারে ১০ পদে চাকরি, বেতন ২৫ হাজার টাকা
পেঙ্গুইনের ভালোবাসা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন