সাউথ বাংলা ২৪
advertisement

৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী

৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী
ফটো কার্ড প্রিন্ট

বনসাই দেখে মুগ্ধ হয়ে একসময় নিজেই বনসাই বানানো শুরু করেন কুমিল্লার বৃক্ষপ্রেমী হাসান ফিরোজ। ৪০ বছর ধরে প্রায় ৫০০ বনসাই গড়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় নির্বাচন নয়, যেন ধর্মযুদ্ধে নেমেছেন রিপাবলিকানরা নির্বাচন নয়, যেন ধর্মযুদ্ধে নেমেছেন রিপাবলিকানরা আবারও শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, গাজীপুরে ব্যাপক নিরাপত্তা জোরদার আবারও শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, গাজীপুরে ব্যাপক নিরাপত্তা জোরদার পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি
advertisement

অক্টোবরে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ

অক্টোবরে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ
বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানি বাণিজ্যে

চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৭০৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি হয়েছিল ১ হাজার ৬১৪ কোটি ডলারের পণ্য।তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি গত অক্টোবরে বেড়েছে। তবে হোমটেক্সটাইলের রপ্তানি কমে গেছে।

অন্যদিকে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি তিন মাস ধরে কমছে।শীর্ষ তিন খাতের রপ্তানি ইতিবাচক ধারায় থাকায় গত মাসে দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে ৪ দশমিক ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি হয়েছে ৩৯৯ কোটি মার্কিন ডলারের পণ্য। গত বছরের অক্টোবরে রপ্তানি হয়েছিল ৩৯৪ কোটি ডলারের পণ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ রোববার রপ্তানির হালনাগাদ এই পরিসংখ্যান প্রকাশ করেছে।রপ্তানির তথ্যে দেখা যায়, চলতি (২০২৬–২৭) অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) ১ হাজার ৭০৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২ নভেম্বর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পোশাকশিল্পের মালিকেরা যারা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত, তারাও অস্থিরতা সৃষ্টি পেছনে কাজ করেছে। দুঃখজনক বিষয় হলো, এর পেছনে কিছু শিল্পমালিক জড়িত।

সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও এর সঙ্গে জড়িত আছেন।’ আজ সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয়

সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয়
সব শিশু প্রকৃতির প্রতি সমানভাবে আকর্ষণ বোধ করে না। আবার সব শিশু সাপ-পোকামাকড় দেখে সমানভাবে ভয় পায় না বা শিউরে ওঠে না

শিশুরা সাপ দেখলে ভয় পায়। আবার জঙ্গলে যেতে চায়, জঙ্গল ভালোবাসে। দুটোই প্রকৃতির অংশ। এখন প্রশ্ন হচ্ছে, সাপ বা মাকড়সাকে ভয় পাওয়ার পরও শিশুরা কি প্রকৃতিকে ভালোবাসতে পারে? এর সহজ উত্তর নেই।ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন ধরে ‘বায়োফিলিয়া হাইপোথিসিস’ বা জীবপ্রীতি তত্ত্ব অনুযায়ী ধারণা করা হতো যে প্রকৃতির প্রতি মানুষের সর্বজনীন ও সহজাত আকর্ষণ রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি ও নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এই ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রকৃতি বা জীবের প্রতি আকর্ষণ সর্বজনীন নয়। বরং এটি মানুষের মেজাজ বা স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

এ বিষয়ে একটি প্রবন্ধে ৩০ অক্টোবর ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি জার্নালে প্রকাশিত হয়েছে।শিশুরা কোন বয়সে কী ভয় পায়গবেষণা কোথায়, কীভাবে হয়েছে?গবেষণাটি পরিচালনা করেছেন ডিউক ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের গবেষক ভানেসা উডস, ব্রায়ান হেয়ার, গ্রেইন ফিটজসিমন্স ও উত্তর ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির মেলিন্ডা নাথ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন