সাউথ বাংলা ২৪
advertisement

আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা

আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা
ফটো কার্ড প্রিন্ট

সম্প্রতি সুদর্শনা বোরদোলাইয়ের ‘মাইগ্রেশন ও হেলথ’ শিরোনামের একটি গবেষণা প্রবন্ধ পড়েছি। সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। কীভাবে একজন সুস্থ মানুষ উন্নত জীবনের প্রত্যাশায় একটি উন্নত দেশে অভিবাসনের পর ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

এর পেছনে শুধু ব্যক্তিগত জীবনযাপন বা খাদ্যাভ্যাস দায়ী নয়; একই সঙ্গে কাজের পরিবেশ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক বিচ্ছিন্নতা, স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধতাসহ নানা কাঠামোগত সমস্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আমরা সাধারণত মনে করি, উন্নত দেশ মানেই উন্নত জীবন, ভালো খাবার, উন্নত চিকিৎসাব্যবস্থা, নিরাপদ আবাসন এবং সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়।

একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নত হলেই যে সেখানে বসবাসকারী প্রত্যেক মানুষের জীবনমান উন্নত হবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়... হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন
advertisement

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু

বেসিক ব্যাংকের হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, ব্যাংকটির পতনের নেপথ্যের ঘটনা এবং সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর ভূমিকা নিয়ে প্রথম আলোর অনুসন্ধান। কানাডা থেকে কী বললেন বাচ্চু?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরি, সিংহ, হরিণের নকশায় সাজানো জমিদারদের পালঙ্ক, লম্বা ১২৩ ইঞ্চি

পরি, সিংহ, হরিণের নকশায় সাজানো জমিদারদের পালঙ্ক, লম্বা ১২৩ ইঞ্চি
জাতীয় যুদঘরের কাঠের শিল্পকর্ম গ্যালারিতে প্রদর্শিত আসবাবগুলো যেন অতীতের শিল্পবোধ ও আভিজাত্যের সাক্ষী

জাতীয় জাদুঘরে ঢুকলে চোখে পড়ে ইতিহাসের নানা নিদর্শন। কোথাও প্রাচীন মুদ্রা, কোথাও পাথরের ভাস্কর্য, কোথাও আবার রাজা-বাদশাহদের ব্যবহার করা জিনিসপত্র। এসবের মধ্যে দর্শনার্থীদের আলাদা করে টানে প্রাচীন আমলের বিশাল সব পালঙ্ক।

জাতীয় জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের ৩১ ও ৩২ নম্বর কাঠের শিল্পকর্ম গ্যালারিতে প্রদর্শিত আসবাবগুলো যেন অতীতের শিল্পবোধ ও আভিজাত্যের সাক্ষী।ব্যবসায়ী রাকিব হাসানবাচ্চারা তো পালঙ্ক দেখেনি, এখানে দেখাতে এসেছি। পরি, মৎস্যকন্যা, সিংহ, বাঘ দেখে ওরা অনেক খুশি হয়েছেজাদুঘরের দেওয়া তথ্যমতে, দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় হয় এই দুই গ্যালারিতে।

শিশু থেকে প্রবীণ, নানা শ্রেণি-পেশার মানুষের কাছেই কাঠের এই শিল্পকর্মের আলাদা আকর্ষণ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’

অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’
স্মিথকে আউট করে দক্ষিণ আফ্রিকার উদ্‌যাপন

‘আন–অস্ট্রেলিয়ান।’কেপটাউন টেস্টের শেষ দিনে ধারাভাষ্যকক্ষে বসে শব্দটা উচ্চারণ করলেন ডেভিড ওয়ার্নার। ছোট শব্দ। কিন্তু এর ওজন অনেক। বিশেষ করে অস্ট্রেলিয়ানদের কাছে।দেড় শ বছরের বেশি আগে শিল্প–সাহিত্যের পরিসরে শব্দটির ব্যবহার শুরু। গত শতাব্দীতে সেটি হয়ে ওঠে রাজনীতিরও অস্ত্র।

সোজা বাংলায়, যা অস্ট্রেলিয়ার পরিচিতি, মূল্যবোধ কিংবা সংস্কৃতির সঙ্গে যায় না, তা-ই ‘আন–অস্ট্রেলিয়ান’।ওয়ার্নারের মুখে শব্দটির ব্যবহার তাই বাড়তি তাৎপর্য বহন করে। কারণ, সমালোচনাটি তিনি করেছেন নিজের সাবেক ড্রেসিংরুমের দিকে তাকিয়েই। জায়গাটা সেই নিউল্যান্ডস, যেখানে ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে নিজেই পেয়েছিলেন এক বছরের নিষেধাজ্ঞা।আট বছর পর দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলতে গেছে অস্ট্রেলিয়া।

ডারবানে প্রথম টেস্ট জিতে টেস্ট র‍্যাঙ্কিং ও টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থান আরও পোক্ত করেছিল প্যাট কামিন্সের দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন