সাউথ বাংলা ২৪
advertisement

শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো

শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো
গ্রামীণফোনের পক্ষে ফুল নিয়ে আসেন হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী। প্রথম আলোর পক্ষে ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক তা গ্রহণ করেন
ফটো কার্ড প্রিন্ট

প্রথম আলো তার যাত্রা শুরুর ২৮ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন পত্রিকাটির শুভাকাঙ্ক্ষীরা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে ফুল, কেক, মিষ্টিসহ শুভেচ্ছাবার্তা দিয়ে নানাভাবে নিজেদের ভালো লাগা প্রকাশ করেছেন তাঁরা।বিভিন্ন করপোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের প্রতিনিধিরা প্রথম আলো কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান।

তাঁদের মধ্যে ছিলেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী ও করপোরেট কমিউনিকেশন ম্যানেজার শেরোজ ইসলাম; ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাবলিক রিলেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার এস এম ফয়সাল; বাংলালিংকের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর এ এইচ এম হাসিনুল কুদ্দুস; আবুল খায়ের গ্রুপের হেড অব মিডিয়া রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন রাফে সাদনান আদেল; ক্রাউন সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফজলুর রহমান; ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম, এসিআই পিএলসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল মিডিয়া) মাহদি হাসান খান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্পনসরশিপ অ্যান্ড সিএসআরের ডেপুটি ম্যানেজার সাকিব হাসান এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।শুভেচ্ছা জানাতে আরও আসেন নাভানা গ্রুপের কোম্পানি সেক্রেটারি লরেন্স শ্যামল মল্লিক, শান্তা ফাইন্যান্সিয়াল মার্কেট লিমিটেড...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কংগ্রেস হাতছাড়া, বড়
ধাক্কা খেলেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া, বড় ধাক্কা খেলেন ট্রাম্প কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না
advertisement

ফ্যাসিস্ট আমলের কায়দায় শ্রমিক আন্দোলন দমনের চেষ্টা করছে সরকার

ফ্যাসিস্ট আমলের কায়দায় শ্রমিক আন্দোলন দমনের চেষ্টা করছে সরকার

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের মতোই বর্তমান সরকার একই কায়দায় শ্রমিক আন্দোলন দমনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কংগ্রেস হাতছাড়া, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

কংগ্রেস হাতছাড়া, বড়
ধাক্কা খেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন জরিপ যে আভাস দিয়েছিল, ভোটের ফলাফলে সেটাই নিশ্চিত হলো। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ হাতছাড়া হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের বিদ্বেষ ছড়ানো, বিভেদ সৃষ্টিসহ নানা অপকৌশলের পরও ডেমোক্রেটিক পার্টির পক্ষে রায় দিয়েছেন মার্কিন জনগণ।

ডেমোক্র্যাটদের এই জয়ের মধ্য দিয়ে পরিষ্কার হলো, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছর সহজ হবে না ট্রাম্পের জন্য।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে বলা হয় প্রেসিডেন্টের প্রথম দুই বছরের কাজ নিয়ে জনগণের মূল্যায়ন। ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি, দুর্নীতির অভিযোগসহ নানা বিষয় ঘিরে জন-অসন্তোষ যে এই মূল্যায়নে বড় প্রভাব ফেলবে, তা বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠান ও বিশ্লেষকেরা আগে থেকেই বলে আসছিলেন।

বেশির ভাগ জরিপে বলা হচ্ছিল, কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন ডেমোক্র্যাটরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন

কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন

আল্লাহ-তাআলা মানুষের স্রষ্টা। তিনি জানেন, মানুষের জন্য কোন বিধান কখন কল্যাণকর ও কোন পরিস্থিতিতে কেমন দিকনির্দেশনা উপযোগী। একসময় কার্যকর কোনো বিধানের স্থলে পরবর্তী ওহির মাধ্যমে অন্য বিধান আসার মধ্যে গভীর প্রজ্ঞা নিহিত রয়েছে। এই বিধান পরিবর্তনকে বলে ‘নাসখ’।কিন্তু প্রশ্ন ওঠে, এই পরিবর্তন কি আগের বিধানের ত্রুটি সংশোধন, নাকি এর পেছনে রয়েছে বান্দার কল্যাণ ও আনুগত্যের পরীক্ষা?রহিতকরণ কীরহিতকরণ শব্দের আরবি শব্দ ‘নাসখ’।

এর আভিধানিক অর্থ অপসারণ, পরিবর্তন বা এক বস্তুর স্থলে অন্য কিছু প্রতিস্থাপন করা।পরিভাষায় নাসখ হলো পূর্ববর্তী কোনো বিধানের কার্যকারিতা পরবর্তী দলিলের মাধ্যমে সমাপ্ত হওয়া।কোরআনেই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ-তাআলা বলেন, ‘আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার অনুরূপ কিছু নিয়ে আসি।’ (সুরা বাকারা, আয়াত: ১০৬)আয়াতটি প্রমাণ করে, বিধান রহিত করা আল্লাহর ক্ষমতা ও ইচ্ছার অধীন।

তাঁর কোনো সিদ্ধান্তই অজ্ঞতা, ভুল, অপারগতা কিংবা অসহায়ত্বের ফল নয়।রহিত বিধানের পরিবর্তে আগত বিধান মানুষের জন্য অধিক উপকারী বা সহজতর হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন